পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কোচ ওয়াকার ইউনিস পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন। আগামী দুই বছরের জন্য চুক্তি করতে তাকে প্রস্তাব দেয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি।
জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দেয়ার বিষয়ে ইউনিস ও বোর্ডের মধ্যে আলোচনা চলছে- এমন গুজবের বিষয়ে জিজ্ঞাসা করা হলে স্থানীয় ডন পত্রিকাকে এ কথা জানান শেঠি। তবে বোর্ডের দেয়া প্রস্তাব ইউনিস গ্রহণ করেছেন কিনা সে বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি।
নাজাম শেঠি জানান, ‘বিষয়টি আমি ম্যানেজিং কমিটিতে উপস্থাপন করেছি এবং মঈন খান ও ওয়াসিম আকরামের সমন্বয়ে গঠিত কমিটি এ বিকল্প প্রস্তাব গ্রহণ করেছে। সকলেই হয়তো এ সিদ্ধান্তের সঙ্গে একমত হবেন না। কিন্তু সংবিধান ও নতুন কমিটি গঠনের পর্যাপ্ত সময় আমাদের হাতে নেই এবং আমরা অনেক বেশি বিকল্পের কথা ভাবতে পারছি না।’
‘এটা কখনোই মঈন অথবা ওয়াকারের বিষয় নয়। ওয়াসিম এ ফর্মুলা বাতলে দিয়েছেন। নতুন ফর্মুলায় আমরা দুই সাবেক খেলোয়াড়কেই পাচ্ছি, যা আমাদের ভাল ফল দেবে বলে মনে করছি। যে কারণে ইতোপূর্বে ডেভ হোয়াটমোরের মতো তাদেরকে দুই বছরের চুক্তির প্রস্তাব দিয়েছি।’
ইতোপূর্বে ইজাজ বাট পিসিবি চেয়ারম্যান থাকা কালে ২০১০ ও ২০১১ সালে পাকিস্তান দলের কোচের দায়িত্ব পালন করা ওয়াকার ‘ব্যাক্তিগত’ কারণে পদত্যাগ করেন। তবে গত ফেব্রুয়ারি মাসে পিসিবি’র কোচ নির্বাচন কমিটি কর্তৃক তার আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পর আবারো দলের প্রধান কোচ হওয়ার ইচ্ছে প্রকাশ করেন।
ঢাকা, ৩মে (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন ওয়াকার
পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কোচ ওয়াকার ইউনিস পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন। আগামী দুই বছরের জন্য চুক্তি করতে তাকে প্রস্তাব দেয়া হয়েছে বলে





