টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্বের শেষ ম্যাচে হংকংকে মাত্র ১০৯ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। ১৩.১ ওভারে হংকং লক্ষ্য তাড়া করতে পারলে টুর্নামেন্ট থেকে বিদায় নিবে প্রথম দুই ম্যাচে জয় পাওয়া টাইগাররা। পরের রাউন্ডে খেলতে বল হাতে লড়াই চালিয়ে যাচ্ছে মুশফিকরা। এতে মাত্র ১ উইকেট শিকার করতে পেরেছে তারা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১৬ রান সংগ্রহ করেছে হংকং।
বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৬.৩ ওভারে মাত্র ১০৮ রানেই অল আউট হয়েছে বাংলাদেশ।
ব্যাট হাতে প্রথমে ক্রিজে আসেন তামিম ইকবাল ও এনামুল হক। হংকং বোলার আফজাল তানভীরের প্রথম বলে কোনো রান নিতে পারেননি তামিম। দ্বিতীয় বলে বোল্ড হয়ে মাঠ থেকে বিদায় নিয়েছেন এই ব্যাটসম্যান। ওভারে শেষ বলে এলবিডব্লিউ'র ফাঁদে পড়েন সাব্বির রহমান।
এনামুল ও সাকিব ঝড়ো ব্যাটিংয়ে রানের চাকা সচল রাখেন। ৬ ওভারে হাফ-সেঞ্চুরি পার করেন তারা। কিন্তু ৬.১ ওভারে নাদিম আহমেদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান এনামুল। মাঠ ছাড়ার আগে ১৭ বলে ২৬ রান করেন তিনি।
দলের হাল ধরার চেষ্টা করেন সাকিব ও মুশফিক। কিন্ত বিদায় নিয়েছেন তারাও। ২৭ বলে ৩৪ রান করেন সাকিব। এটিই ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর। আর মুশফিক আউট হন ২৩ রান করে। এছাড়া নাসিরের অপরাজিত ১৪ রানইদুই অঙ্কের ঘরের স্কোর।
হংকংয়ের বোলার ৩.৩ ওভারে ২১ রান দিয়ে চার উইকেট নেন। এছাড়া নিজাকাত খান ৪ ওভারে ১৯ রান দিয়ে তিনটি উইকেট নেন।
খেলা
এক উইকেট নিল বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্বের শেষ ম্যাচে হংকংকে মাত্র ১০৯ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। ১৩.১ ওভারে হংকং লক্ষ্য তাড়া করতে পারলে টুর্নামেন্ট থেকে বিদায় নিবে প্রথম দুই ম্যাচে জয় পাওয়া টাইগাররা





