আইপিএলের এলিমিনিটরের বাঁচা-মরার লড়াইয়ে কলকাতা নাইট রাইডার্সের একাদশে নেই সাকিব আল হাসান।

দিল্লির ফিরোজ শাহ কোটলায় এখন চলমান গুরুত্বপূর্ণ এই ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করছে কেকেআর।

বুধবার রাতে গৌতম গম্ভীরের একাদশে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের জায়গা না হলেও হায়দরাবাদের একাদশে ঠিকই আছেন বাংলাদেশের পেস বোলিং সেনসেশন মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশি অলরাউন্ডার সাকিব ছাড়া কেকেআরের একাদশে নেই আন্দ্রে রাসেল। ফিট হতে পারেননি এ ক্যারিবিয়ান অলরাউন্ডারও। একাদশে ফিরেছেন মরনে মরকেল ও রাজা গোপাল সতীশ। কোটলার উইকেট স্লো ও স্পিন সহায়ক বলে শ্রুতি আছে।

অথচ এখানেই সাকিবকে একাদশেরই বাইরে রেখে দিল কেকেআর। সাকিব না থাকায় এমন ম্যাচে সাকিব-মুস্তাফিজের লড়াই দেখা থেকে বঞ্চিত হলো তাদের কোটি কোটি ভক্ত।

এছাড়া হায়দরাবাদও একাদশের বাইরে রেখেছে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকে। তার জায়গায় খেলছেন বেন কাটিং।

ওএফ