ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে প্রথম দুই ম্যাচে ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের টপ অর্ডার ব্যাটসম্যান অ্যারোন ফিঞ্চ, শিখর ধাওয়ান ও ডেভিড ওয়ার্নার। ফলে দলও হেরেছে। পায়নি কোনো পয়েন্ট। কিন্তু তৃতীয় ম্যাচে ওই তিন ব্যাটসম্যানই আলো ছড়িয়েছেন। ফলে লিগে প্রথম পয়েন্ট পেল তারা।
শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করে সানরাইজার্স। জবাবে ৪ উইকেটের বিনিময় ১৮০ রানের বেশি এগুতে পারেনি দিল্লি ডেয়ারডেভিলস। ফলে ৪ রানের জয় পায় সানরাইজার্স।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৬.২ ওভারে স্কোর বোর্ডে ৫৬ রান জমা করেন ফিঞ্চ ও ধাওয়ান। সেই সঙ্গে পাওয়ার প্লেতে সানরাইজার্সের সর্বোচ্চ স্কোর এনে দেন তারা। ২২ বলে ৩৩ রান করা ধাওয়ান চলে গেলে ক্রিজে আসেন ওয়ার্নার। দুই অস্ট্রেলিয়ান দিল্লির বোলারদেরকে বেধড়ক পেটান। তাদের ব্যাটেই বড় স্কোর জমা হয় সানরাইজার্সের স্কোর বোর্ডে। শেষ পর্যন্ত টিকে থেকে ৫৩ বলে ৮৮ রান করেন ফিঞ্চ। তার সঙ্গে ৪৫ বলে ৫৮ রানের হার না মানা ইনিংস খেলেন ওয়ার্নার।
জবাবে ডি কক ও মুরালি বিজয় ৯৯ রানের জুটি গড়েন। কিন্তু ৪৮ রান করা ডি ককের মাঠ ছাড়ার পর দলের রানের খাতায় আর মাত্র ৪ রান যোগ হতেই বিদায় নেন ৫২ রান করা মুরালি। নিশ্চিত জয়ের স্বপ্ন দেখা ম্যাচটিতে কেভিন পিটারসেন (১৭ বলে ১৬) ও কার্তিক (১৪ বলে ১৫) রানের ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি। ৭ বলে ২০ রান করে ডুমিনি দলকে জয়ের স্বপ্ন দেখালেও মাত্র ৪ রানের জন্য সফল হতে পারেননি। তার সঙ্গে ১৩ বলে ২৩ রান নিয়ে অপরাজিত থাকেন তিওয়ারি।
খেলা
প্রথম পয়েন্ট পেল সানরাইজার্স
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে প্রথম দুই ম্যাচে ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের টপ অর্ডার ব্যাটসম্যান অ্যারোন ফিঞ্চ, শিখর ধাওয়ান ও ডেভিড ওয়ার্নার। ফলে দলও হে





