চ্যম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মঙ্গলবার রাতে মাঠে নামছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটি ও ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি)।বাংলাদেশ সময় রাত পৌনে একটায় ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ফরাসিদের আতিথিয়েতা দেবে ইংলিশরা।

সেমিফাইনালে যেতে হয় জিততে হবে, নয় গোলশূন্য ড্র করতে হবে ম্যান সিটির।। অবশ্য ১-১ গোলে ড্র করলেও সমস্যা নেই, তাতেই প্রথমবারের মতো উয়েফা সেরার লড়াইয়ে সেমিফাইনালের টিকিট পাবে সিটিজেনরা।

অন্যদিকে পিএসজির হিসেবটা একটু কঠিন! সেমির টিকিট কাটতে হলে হয় জয়, নয় নূন্যতম ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হবে।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বে পিএসজির মাঠ থেকে ২-২ গোলে ড্র নিয়ে ফিরেছিল ম্যানসিটি। ঘরের মাঠে চেনা দর্শকের সামনে একই প্রতিপক্ষের বিপক্ষে তাই একটু বাড়তি আত্মবিশ্বাস নিয়েই নামছে ম্যানুয়েল পেল্লেগ্রিনির শিষ্যরা।

অন্যদিকে লরাঁ ব্লাঁর শিষ্যরাও প্রত্যয়ী জয় নিয়ে ফিরতে। সর্বশেষ ইংল্যান্ড সফরে চেলসিকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার স্মৃতি বাড়তি প্রেরণা যোগাচ্ছে ইব্রা-ডি মারিয়াদের।

এআই