লা লিগায় পয়েন্ট হারাল বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ। শনিবার এস্পানিয়লের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ১০ ফুটবলার নিয়ে খেলা শেষ করা দলটি।
এর ফলে লিগ পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠতে ব্যর্থ হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ২৭ ম্যাচে তাদের পয়েন্ট ৫৬। বিপরীতে সমান ম্যাচে মাত্র ১ পয়েন্ট বেশি নিয়ে তৃতীয় স্থান ধরে রেখেছে ভ্যালেন্সিয়া। ২৭ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।
খেলার প্রথমার্ধে কোনো দলই গোলের মুখ উন্মোচন করতে পারেননি। কিন্তু বিরতিতে যাওয়ার ঠিক আগের মুহুর্তে লাল কার্ড দেখে মাঠ থেকে বিদায় নেন অ্যাটলেটিকোর মারিন্ডা।
ফলে ১০ জনের দল নিয়ে দ্বিতীয়ার্ধে কোনো গোল করতে পারেনি অ্যাটলেটিকো। তবে তাদের জালেও বল জড়াতে পারেনি স্বাগতিক এস্পানিয়ল।
জেডআই





