চ্যাম্পিয়নস রিগের ইতিহাসে প্রথম দল হিসেবে নিজেদের শিরোপা ধরে রাখার পথে আরো একধাপ এগিয়ে গিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার ঘরের মাঠে ইংলিশ দল আর্সেনালের বিপক্ষে শেষ ১৬’র দ্বিতীয় লেগের ম্যাচে ১-১ গোলে ড্র করেছে বায়ার্ন। তবে দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আট নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। একই দিনে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
গত মৌসুমেও এই পর্বে আর্সেনালের বিপক্ষে বিজয়ী হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল বায়ার্ন। যদিও স্বাগতিক দলের ডাচ উইঙ্গার আরিয়েন রোবেনকে নিয়ে আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গার অসন্তুষ্টি প্রকাশ করে বায়ার্নের এই জয় কিছুটা হলেও ম্লান হয়ে গেছে। ম্যাচ শেষে ওয়েঙ্গার বলেছেন, আজকের ম্যাচেও দ্বিতীয়ার্ধে পেনাল্টি এরিয়ার মধ্যে রোবেন পড়ে গেলে রেফারি তাকে ওঠার নির্দেশ দেয়। প্রথম লেগে এই একই কাজ করে রোবেন পেনাল্টি আদায় করেছিল যা নিয়ে ওয়েঙ্গার বিরুপ মন্তব্য করেছিলেন। এমনকি ঐ ঘটনায় পেনাল্টির পাশাপাশি আর্সেনালের গোলরক্ষককে লাল কার্ড পেয়ে মাঠ ছেড়ে বাইরে চলে যেতে হয়েছিল।
বার্সেলোনার হয়ে কোচ হিসেবে দুইবার চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা পাওয়া বায়ার্ন কোচ পেপ গার্দিওলা তার প্রতিপক্ষ কোচের এই মন্তব্যে অনেকটা অসন্তুষ্ট হয়ে বলেছেন, মূল বিষয় হচ্ছে সেরা দলই দুই লেগ মিলিয়ে জয়ী হয়েছে।
বায়ার্নের পক্ষে ৫৫ মিনিটে বাস্টিয়ান শোয়েনস্টেইগার গোল করে দলকে এগিয়ে দেন। গত বছরের অক্টোবরের পরে এটাই ছিল তার প্রথম গোল। কিন্তু এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। দুই মিনিট পরেই সাবেক দলের বিপক্ষে লুকাস পোডোলস্কি গোল করে আর্সেনালকে সমতায় ফেরান। যদিও স্বাগতিকদের জন্য ম্যাচ জয়ের সুযোগ এসেছিল। কিন্তু থমাস মুলারের পেনাল্টি আর্সেনালের গোলরক্ষক লুকাস ফ্যাবিনিয়াস্কি রক্ষা করলে জয় বঞ্চিত হয় বায়ার্ন।
এদিকে এবারের প্রতিযোগিতায় অনেকটা বিস্ময়করভাবে এগিয়ে যাওয়া অ্যাটলেটিকো নিজেদের ঘরোয়া লিগেও একই সাফল্য অর্জন করে সকলকে বিস্মিত করেছে। ১৯৯৭ সালের পরে এই প্রথমবারের মত চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছানো অ্যাটলেটিকো মঙ্গলবার ঘরের মাঠ ভিসেন্টে ক্যালডেরোনে ডিয়াগো কোস্তার জোড়া গোলে ৪-১ গোলে ইতালিয়ান জায়ান্ট এসি মিলানকে বিধ্বস্ত করে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে।
মাদ্রিদে ম্যাচটি হয়েছে একপেশে। তিন মিনিটের মধ্যেই ডিয়াগো কোস্তার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। যদিও ২৭ মিনিটে সাবেক রিয়াল মাদ্রিদ তারকা কাকা ম্যাচে সমতা ফেরান। কিন্তু তুরস্কের মিডফিল্ডার আরডা টুরিন ৪০ মিনিটে গোল করে দলকে আবারো এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে ৭১ মিনিটে রাওল গার্সিয়া এবং ৮৫ মিনিটে কোস্তা নিজের দ্বিতীয় গোল করলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে অ্যাটলেটিকো।
খেলা
কোয়ার্টার ফাইনালে বায়ার্ন ও অ্যাটলেটিকো
চ্যাম্পিয়নস রিগের ইতিহাসে প্রথম দল হিসেবে নিজেদের শিরোপা ধরে রাখার পথে আরো একধাপ এগিয়ে গিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার ঘরের মাঠে ইংলিশ দল আর্সেনালের বিপক্ষে শেষ ১৬’র





