বিশ দেশের অংশগ্রহণে রোববার শুরু হচ্ছে চতুর্থ বেগম ফজিলাতুন নেসা মুজিব আন্তজাতিক মার্শাল আর্ট প্রতিযোগিতা।
তিনদিন ব্যাপী টুর্নামেন্টের কারাতে, জুডো, আত্মরক্ষা, জুজিৎসু, তায়কোন্ডো, কুংফু, উশু, কিক বক্সিং, হাত ও মাথা দিয়ে নারকেল, কাঠ, ইট, বরফ ভাঙ্গা, লোহা বাঁকা করাসহ ১৬টি ইভেন্ট থাকছে।
জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়াম, মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়াম ও মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে খেলা শুরু অনুষ্ঠিত হবে।
সকাল ১০টায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার এমপি।
জেডআই





