ডাচ কোচ ভ্যান গলের অধীনে বেশ শক্তিশালী হয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে শনিবার গলের শিষ্যদের কাছে হেরেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।
যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেডিয়ামে এই ম্যাচে রেকর্ড সংখ্যক দর্শক উপস্থিত হয়েছিল। দুই জায়ান্টের লড়াই দেখতে হাজির হয়েছিল ১ লাখ ৯ হাজার ৩১৮ জন দর্শক। এর আগে ১৯৮৪ সালে অলিম্পিক গেমসের ফাইনালে ফ্রান্স ও ব্রাজিলের ম্যাচটি দেখতে মাঠে হাজির হয়েছিল ১ লাখ ১ হাজার ৭৯৯ জন।
এই ম্যাচটিতে রিয়ালকে ৩-১ গোলে হারিয়ে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ জয় করে নিয়েছে ম্যানইউ। রেড ডেভিলদের হয়ে জোড়া গোল করেছেন অ্যাশলে ইয়ং। ইংলিশ জায়ান্টদের হয়ে অন্য গোলটি করেছেন হার্নান্দেজ। রিয়ালের হয়ে পরাজয়ের ব্যবধান কমান গ্যারেথ বেল।
এই ম্যাচে প্রথম থেকে মাঠে ছিলেন না রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। শেষ ১৬ মিনিটে মাঠে নামলেও দলকে হারের হাত থেকে রক্ষা করতে পারেননি পর্তুগীজ উইঙ্গার।
ঢাকা, ৩ আগস্ট (টাইমনিউজবিডি.কম) //জেডআই





