বিপিএলের এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা ডায়নামাইটস ও বরিশাল বুলস।
টস নামক ভাগ্য পরীক্ষায় বিজয়ী হয়েছেন ঢাকার অধিনায়ক কুমার সাঙ্গাকার । তবে তিনি ব্যাট করতে আমন্ত্রণ জানিয়েছেন বরিশাল বুলসের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে।
টস হেরে ব্যাট করছে বরিশাল বুলস। এ রিপোর্ট লেখা পর্যন্ত বরিশাল বুলস এর সংগ্রহ এক উইকেট হারিয়ে ৩ ওভারে ২০রান। ব্যাট করছেন সাব্বির রহমান ও ক্রিস গেইল। আউট হয়েছেন রনি তালুকদার।
এই ম্যাচে যারা জয় পাবে তারা দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে। আর যারা হেরে যাবে তারা বিদায় নিবে।
এমকে





