বিয়ে করলেন সাউথ এশিয়ান গেমসে সাঁতারে দুটি স্বর্ণ পদক জয়ী জলকন্যা মাহফুজা খাতুন শিলা। শুক্রবার বিকাল ৩টায় চাঁপাইনবাবগঞ্জের শাহজাহান আলী রনির সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হন তিনি।

বর রনিও একজন সাতারু। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেন। রনি চাঁপাইনবাবগঞ্জ জেলার রেহাইচর গ্রামের মৃত আফসার আলী ও মোসা. সাজেনুর বেগমের সন্তান।
তিনি ২০০৮ সাল থেকে সেনাবাহিনীকে কর্মরত।

বর শাহজাহান আলী রনি জানান, শুক্রবার বিকাল ৩টার দিকে বিয়ের কাজ সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে আজই নববধূকে নিয়ে বাড়ি ফিরবেন তিনি।

আগামী ২০ মার্চ রবিবার চাঁপাইনববাবগঞ্জে নিজ বাড়িতে বউভাত অনুষ্ঠিত হবে। তিনি নতুন জীবনে পদার্পণ উপলক্ষে দেশবাসীর দোয়া চেয়েছেন।

যশোর জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার পাঁচকবর এলাকায় বাবার বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে মাহফুজা শিলার।

এসএম