[b]লন্ডন:[/b] ক্যাপিটাল ওয়ান কাপের সেমিফাইনালের প্রথম লেগে ওয়েস্ট হামের বিপক্ষে ৬-০ গোলে জয় পেয়েছিল ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় লেগে না জিতলেও ফাইনালে উঠে যেত তারা। কিন্তু ম্যানুয়েল পেল্লেগ্রিনির শিষ্যরা নির্দয় হয়ে মঙ্গলবার জয় তুলে নিয়েছেন ৩-০ গোলে। ফলে দুই লেগ মিলে ৯-০ গোলের অবিশ্বাস্য জয়ে ফাইনাল নিশ্চিত করেছে ইংলিশ ক্লাবটি।
নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ৬-০ গোলের জয়ে হ্যাটট্রিক করে বড় অবদান রেখেছিলেন আলভারো নেগ্রেদো। এবার বোলিন গ্রাউন্ডেও জোড়া গোল করছেন তিনি। সেই সঙ্গে আরো এক গোল করেছেন সার্জিও অ্যাগুয়েরা।
এই হারের ফলে সব ধরনের প্রতিযোগিতায় গত ছয় ম্যাচের মধ্যে পাঁচ ম্যাচেই হারের লজ্জা পেল ওয়েস্ট হাম। বিপরীতে দুর্দান্ত জয়ে ১৯৭৬ সালের পর প্রথমবারের মতো ক্যাপিটাল ওয়ান কাপের ফাইনাল নিশ্চিত করেছে ম্যানসিটি।
এদিন খেলা শুরুর তিন মিনিটেই দলকে এগিয়ে দেন স্প্যানিশ তারকা নেগ্রেদো। মারকোস লোপের কাছ থেকে বল পেয়ে জালে জড়িয়ে দিতে ভুল করেননি তিনি।
খেলার ২৩ মিনিটে দলের লিডকে ডাবলে নিয়ে যান ইনজুরি থেকে ফিরে আসা সার্জিও অ্যাগুয়েরা। ২-০ তে এগিয়ে থাকা ম্যানসিটি আরো এক গোল পায় বিরতির পর। ৫৯ মিনিটে অ্যাগুয়েরার কাছ থেকে বল নিয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন নেগ্রেদো।
ঢাকা, ২২ জানুয়ারি, (টাইমনিউজবিডি.কম)//জেডআই
খেলা
ফাইনালে ম্যানসিটি
লন্ডন: ক্যাপিটাল ওয়ান কাপের সেমিফাইনালের প্রথম লেগে ওয়েস্ট হামের বিপক্ষে ৬-০ গোলে জয় পেয়েছিল ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় লেগে না জিতলেও ফাইনালে উঠে যেত তারা। কিন্তু ম্যানুয়েল পেল্লেগ্রিনির শিষ্যরা নির্দয় হয়ে মঙ্গলবার





