বিশ্বকাপে ‘এইচ’গ্রুপের প্রথম ম্যাচে প্রথমার্ধ শেষে বেলজিয়ামের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে রয়েছে আলজেরিয়া।
খেলার ২৩ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন আলজেরিয়ার প্লেমেকার ফেঘুলি। বেলজিয়াম ডিফেন্ডর ভ্যান ভার্তোনেঘেন ডিবক্সের ভেতরে ফেঘুলিকে ফাউল করলে পেনাল্টির ‍বাঁশি বাজান রেফারি। হলুদ ‍কার্ড দেখেন ভার্তোনেঘেন।

এরপর খেলার নিয়ন্ত্রণ নেয় বেলজিয়াম। তবে তাদের একের পর এক আক্রমণ আলজেরিয়ার রক্ষণভাগের দৃঢ়তায় প্রতিহত হয়।।

৩৯ মিনিটে ডি ব্রাউনের ফ্রিকিক থেকে বল পেয়ে ভার্তোনেঘেনের শট গোলবারের উপর দিয়ে চলে যায়।

ঢাকা, ১৭ জুন, (টাইমনিউজবিডি.কম) জেইউ