চলতি বছরে দক্ষিণ আফ্রিকার ৭২ দিনের ভারত সফরের সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রায় আড়াই মাসের এই সফরে স্বাগতিকদের বিপক্ষে চারটি টেস্ট ম্যাচ খেলবে প্রোটিয়ারা। এর আগে তিনটি টি-টোয়েন্টি ও পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে তারা।

আগামী ২৯ সেপ্টেম্বর দিল্লিতে টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে দক্ষিণ আফ্রিকার লড়াই। আর ভারতের বিপক্ষে আসল যুদ্ধ শুরু হবে ২ অক্টোবর। ধর্মশালায় প্রথম টি-টোয়েন্টির পর ৫ ও ৮ তারিখ কৌটাক ও কোলকাতায় আরো দুটি ম্যাচ খেলবে তারা।

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের লড়াই শুরু হবে ১১ অক্টোবর। কানপুরের পর ইনডোরে ১৪ তারিখ হবে দ্বিতীয় ম্যাচ। ১৮, ২২ ও ২৫ অক্টোবর যথাক্রমে রাজকোট, চেন্নাই ও মুম্বাইয়ে হবে বাকি তিনটি ওয়ানডে।

৫-৯ নভেম্বর মোহালিতে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। ১৪-১৮ ও ২৫-২৯ তারিখ ব্যাঙ্গালুরে ও নাগপুরে হবে দ্বিতীয় ও তৃতীয় টেস্ট। আর সফরের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ৩-৭ ডিসেম্বর দিল্লিতে।

জেডআই