নারয়নগঞ্জ ফতুল্লায় ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করছে বিসিবি একাদশ।
টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা। বাংলাদেশের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন ইমরুল কায়েস এবং এনামুল হক বিজয়।
বিসিবি একাদশ: ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, শাহরিয়ার নাফিস, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা, মেহেদি মারুফ, জুবায়ের হোসেন, সাঞ্জামুল ইসলাম, দেলোয়ার হোসেন, শফিউল ইসলাম ও তৌহিদুল ইসলাম রাসেল।
জিম্বাবুইয়ানস দল: এলটন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাভা, চামু চিবাবা, টেন্ডাই চিসারো, গ্রায়েম ক্রেমার, ক্রেইগ আরভিন, লুক জঙ্গো, নেভিল মাদিভা, ওয়েলিংটন মাসাকাদজা, রিচমন্ড মুতুম্বামি, টরাই মুযারাবানি, জন নিয়ুম্বু, টিনাশে পানিয়াঙ্গারা, ম্যালকম ওয়ালার, শন উইলিয়ামস।
বৃহস্পতিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে সকাল ৯টায়।
এআই





