ভারতের মাটিতে বিশ্বকাপ হলেও দ্বিতীয় সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে সে স্বপ্ন চুরমার হয়ে গেছে ধোনিদের। তখন থেকেই ওয়েস্ট ইন্ডিজের হাতছানি।
রবিবার শ্বাসরুদ্ধকর ফাইনালের মধ্য দিয়ে শেষ হলো এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ইংল্যান্ডকে হারিয়ে ট্রফি ঘরে তুললো ওয়েস্ট ইন্ডিজ।
এর আগে সুপার টেনে বাংলাদেশকে ১ রানে হারিয়েই সেমিফাইনাল নিশ্চিত করেছিল ভারত। সেই ম্যাচে হেরেই সুপার টেনের আশা শেষ হয়ে যায় টাইগারদের। তবে টুর্নামেন্ট শেষে সবচেয়ে বেশি রানের মালিক কিন্তু সেই টাইগারই।
ফাইনালে ইংল্যান্ডের ব্যাটসম্যান জো রুট যদি সেঞ্চুরি করে ফেলতেন তাহলেই তামিম শীর্ষ স্থান থেকে সরে পড়তেন। কিন্তু তা হয়নি। রুটের সংগ্রহ ছিল ৩৬ বলে ৫৪ রান। এর ফলে চতুর্থ স্থান থেকে ২৪৯ রান নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন তিনি। ফলে তামিমের জায়গাটি অক্ষুন্ন রয়েছে। ছয় ম্যাচে এই হার্ড হিটারের সংগ্রহ ২৯৫ রান।
টুর্নামেন্টের প্রথমপর্বে নিজেদের শেষ ম্যাচে ধর্মশালায় ওমানের বিপক্ষে অপরাজিত ১০৩ রানের অসাধারণ এক ইনিংস খেলেছিলেন তামিম। টি-টোয়েন্টিতে ওটাই ছিল তার এবং বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি। তামিমের ৬৩ বলে করা ১০৩ রানের ইনিংসে ছিল ১০টি চার ও ৫টি ছক্কার মার।
তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ভারতের বিরাট কোহলি। তার সংগ্রহ ২৭৩ রান। টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছেন তিনিই।
চতুর্থ স্থানে আছেন আফগানিস্তানের মোহাম্মদ শেহজাদ। তার রান ২২২।
এছাড়া তালিকায় নবম স্থানে আছেন আরেক টাইগার সাব্বির রহমান। সাত ম্যাচে তার সংগ্রহ ১৪৭ রান।
এমআইএস।





