ফতুল্লায় প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়েকে ২৭৮ রানের টার্গেট দিয়েছে বিসিবি একাদশ।

 

মুশফিকুর রহিমের অপরাজিত ৮১ রান, ইমরুল কায়েস ও লিটন দাসের হাফ সেঞ্চুরীতে এগিয়ে যায় বাংলাদেশ।
ইমরুল ৬৪ বল মোকাবেলা করে ৫টি চারের পাশাপাশি দুটি ছক্কা হাঁকিয়ে করেন ৫৬ রান। ক্রেমারের বলে বদলি ফিল্ডার ওয়ালারের তালুবন্দি হন তিনি। বিজয় ৬১ বলে ৭টি চার আর একটি ছক্কায় ৫২ রান করে ক্রেমারের বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন।

 

দলীয় ১৪৪ রানে লিটন কুমার দাশের উইকেট হারায় বিসিবি একাদশ। ব্যক্তিগত ২৫ রানে ক্রেমারের তৃতীয় শিকার হন এ ডানহাতি ব্যাটসম্যান। ২৩ বলে একটি চার ও দুটি ছক্কায় লিটন তার ইনিংসটি সাজান। লিটনের পর ব্যাটিংয়ে নামেন সাব্বির রহমান। মাত্র ৩ রান করে লুক জঙ্গোর বলে বিদায় নেন তিনি।

 

দলীয় ১৪৯ রানের মাথায় টপঅর্ডারের চার ব্যাটসম্যানকে হারিয়েও দারুণভাবে এগিয়ে চলে স্বাগতিক বিসিবি একাদশ।

 

শাহরিয়ার নাফিস প্রথম শ্রেণির ম্যাচে সর্বশেষ ১৫ ইনিংস ব্যাট করে ৭৭.৭৭ গড়ে রান করেছেন ১০১১। ব্যাট হাতে ধারাবাহিকতার পুরস্কার হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ডাক পেয়ে সুযোগটা দারুণ কাজে লাগান তিনি। জিম্বাবুয়েকে পেলে শাহরিয়ারের ব্যাট আরও চওড়া হয়ে ওঠে তা প্রমাণ করতে সর্বশেষ ম্যাচে ৩৪২ রান করা নাফিস খেলেছেন ৩৮ রানের ইনিংস। ৩৮ বলে চারটি চার আর একটি ছক্কা হাঁকান তিনি। আউট হওয়ার আগে মুশফিকের সঙ্গে ৯০ রানের জুটি গড়েন নাফিস।

 

 

সকাল ৯টায় জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামে মাশরাফি বিন মর্তুজার বিসিবি একাদশ। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টাইগারদের মুখোমুখি হয় এলটন চিগুম্বুরার দল। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা। বাংলাদেশের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন ইমরুল কায়েস এবং এনামুল হক বিজয়। মাশরাফি ছাড়াও মুশফিকুর রহিম, শাহরিয়ার নাফিস, লিটন কুমার দাস, সাব্বির রহমানরা রয়েছেন প্রস্তুতি ম্যাচে।

বিসিবি একাদশ: ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, শাহরিয়ার নাফিস, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা, মেহেদি মারুফ, জুবায়ের হোসেন, সাঞ্জামুল ইসলাম, দেলোয়ার হোসেন, শফিউল ইসলাম ও তৌহিদুল ইসলাম রাসেল।

জিম্বাবুইয়ানস দল: এলটন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাভা, চামু চিবাবা, টেন্ডাই চিসারো, গ্রায়েম ক্রেমার, ক্রেইগ আরভিন, লুক জঙ্গো, নেভিল মাদিভা, ওয়েলিংটন মাসাকাদজা, রিচমন্ড মুতুম্বামি, টরাই মুযারাবানি, জন নিয়ুম্বু, টিনাশে পানিয়াঙ্গারা, ম্যালকম ওয়ালার, শন উইলিয়ামস।

এআই