শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে সুবিধা করতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। ফলে মাত্র ১২১ রানের লক্ষ্য বেধে দিতে পারে তারা। কিন্তু এই টার্গেট তাড়া করাটাও লংকানদের জন্য বেশ সহজ হচ্ছে না।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১১.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ৫১ রান সংগ্রহ করেছে শ্রীলংকা।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামা কুসল পেরেরা ও দিলশান উদ্বোধনী জুটিতে দলের রানের খাতায় মাত্র ২৩ রান যোগ করে। এতে ২১ রান অবদান রাখা পেরেরাকে এলবিডবব্লিউর ফাঁদে ফেলেন সাকিব আল হাসান। দলীয় ২৫ রানে আরাফাত সানি বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান দিলশান।
ওয়ানডাউনে নামা চান্দিমালকে এলবিডব্লিউ'র ফাঁদে ফেলে লংকানদেরকে চাপে ফেলে দেন মাহমুদুল্লাহ। আর দলীয় ৪১ রানে মাশরাফির বলে বোল্ড হন অ্যাঞ্জেলো পেরেরা। ক্রিজে এসে দুই রান করে মাশরাফিরই শিকারে পরিণত হন ম্যাথুস।
খেলা
৬ উইকেট হারালো লংকানরা