লা লিগা চ্যাম্পিয়ন হওয়ার পথে বার্সেলোনার বাধা আর একটি ম্যাচ। এই শেষ ম্যাচে জয় নিশ্চিত করতে পারলেই লা লিগার ট্রফি হাতে উঠবে মেসি-নেইমার-সুয়ারেজদের।
রবিবার রাতের ম্যাচে ৫-০ গোলের জয়ে লিগের শীর্ষস্থানে আছে তারা। কিন্তু তাদের থেকে মাত্র ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় অবস্থানে রিয়াল মাদ্রিদ। ফলে শিরোপা জয়ের জন্য শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে তাদের।
এদিকে এসপানিওলের বিপক্ষের ম্যাচটিতে জ্বলে উঠেছিল বার্সার আক্রমণ ত্রয়ী 'এমএসএন'। তাদের দিনে কোণঠাসা হয়ে ছিল এসপানিওল। ক্যাম্প ন্যুতে দুর্দান্ত এক ফ্রি-কিকে লিওনেল মেসি বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার পর জোড়া গোল করেন লুইস সুয়ারেজ। রাফিনিয়া ব্যবধান বাড়ানোর পর বড় জয় নিশ্চিত করেন নেইমার।
শেষ ম্যাচে গ্রানাদাকে হারালেই চ্যাম্পিয়ন হবে ৮৮ পয়েন্ট পাওয়া বার্সেলোনা। ১ পয়েন্ট কম নিয়ে ঠিক পেছনেই আছে ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে ঘরের মাঠে ভালেন্সিয়াকে ৩-২ ব্যবধানে হারানো রিয়াল মাদ্রিদ। শিরোপা জিততে হলে শেষ ম্যাচে দেপোর্তিভো লা করুনাকে হারানোর পাশাপাশি বার্সেলোনার অমঙ্গল কামনা করতে হবে জিনেদিন জিদানের দলের।
অন্যদিকে লেভান্তের কাছে ২-১ গোলে হেরে শিরোপা লড়াই থেকে ছিটকে পড়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। তাদের পয়েন্ট ৮৫।
এআই





