দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে কান ফাটিয়ে দেয়া ভুভুজেলা এবার ব্রাজিল বিশ্বকাপে নিষিদ্ধ করা হয়েছে। শুধু ভুভুজেলা নয়, শব্দ দূষণ হয় এমন সব ধরনের মেগাফোন নিষিদ্ধ করেছে ফিফা।
'স্টেডিয়াম কোড অব কন্ডাক্ট' নামে একটি তালিকা করেছে ফিফা। যেখানে সমর্থকরা কী কী নিয়ে মাঠে প্রবেশ করতে পারবেন আর কোনো ধরনের বস্তু সঙ্গে নিতে পারবেন না সেটা জানিয়ে দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা।
এতে জানানো হয়েছে, দর্শকরা খাদ্য ও পানীয় নিয়ে মাঠে যেতে পারবেন। কিন্তু মাত্রারিক্ত শব্দদূষণ হয় এমন বস্তুও নিষিদ্ধ করেছ ফিফা। এর মধ্যে রয়েছে মেগাফোন, আতজবাজি, হুটার্স বা ভুভুজেলা।
দলকে সমর্থন দিতে অনেকেই বড় বড় পতাকা নিয়ে মাঠে যান। কিন্তু ফিফার নিয়ম অনুযায়ী, পতাকার সাইজ তিন স্কয়ার মিটারের (৩২ স্কয়ার ফিট) বেশি হতে পারবে না। হলে সেটা নিয়ে মাঠে ঢুকতে পারবেন না সর্থকরা।
ঢাকা, ৫জুন (টাইমনিউজবিডি) //জেডআই