ব্রাজিল বিশ্বকাপের ‘ব্রাজুকা’ বল ইতিমধ্যেই দারুণ জনপ্রিয়। কোয়ার্টার ফাইনালের মধ্যেই একাধিক গোল দেখে ফেলেছেন দর্শকরা। এর মধ্যেই ফাইনালের জন্য অ্যাডিডাস তাদের নতুন ব্রাজুকা বলেরও উদ্বোধন করেছে গতকাল। সবুজ এবং সোনালি রংয়ের এই বল দেখতেও অনেক বেশি আকর্ষনীয়। শুধু ১৩ জুলাই মারাকানার ফাইনালেই এই বলের ব্যবহার হবে।

বিশ্বকাপের জন্য ব্রাজুকা বল গত বছর ডিসেম্বরে উদ্বোধন করে ফিফা। অ্যাডিডাস নিজেদের প্রচারেও এই বলের ব্যবহার চলতি বিশ্বকাপে দারুণভাবে করেছে। মজার ব্যাপার হলো, এই বলের আবার ট্যুইটারে অ্যাকাউন্টও রয়েছে। এর ফলোয়ার সংখ্যা ইতিমধ্যেই ১ লাখ ৩১ হাজার ছাড়িয়ে গেছে।

ফলোয়ারের মধ্যে রয়েছেন জিনেদিন জিদান, কাফু, স্যামুয়েল এল জ্যাকসন, হিউজ জ্যাকম্যানের মতো কিংবদন্তী ফুটবলার। রয়েছেন অভিনয় জগতের সুপারস্টাররা।ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের কাছেও এই বল নিয়ে যাওয়া হয়েছিল।

ঢাকা, ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই