বার্সেলোনা কোচ লুইস এনরিককে বরখাস্ত করার কথা উড়িয়ে দিয়েছেন ক্লাবটির প্রেসিডেন্ট জোসেপ বার্তেমিউ। তিনি জানিয়েছেন যে তারা এনরকিকে আগামী মৌসুমেও রাখার সিদ্ধান্ত নিচ্ছেন।
২০১৩-১৪ মৌসুম একটা ব্যর্থ মৌসুম কাটানো পার করার পর জেরার্ড মার্টিনোর পরিবর্তে কাতালান ক্লাবের দায়িত্ব নেন এনরিক। ন্যু ক্যাম্পে শুরুটা তার জন্য কঠিন হয়েছিল আর মৌসুমের মাঝখানে লিওনেল মেসির সঙ্গে সম্পর্কের টানা-পোড়নে বরখাস্ত হওয়ার শঙ্কায় ছিলেন।
এনরিক সব বাধা পেরিয়ে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছেন। আর রোববার রাতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে তার দলের ১-০ গোলের জয়ে এক ম্যাচ হাতে থাকতেই লা লিগার শিরোপা জয়ের স্বাদ পেলেন। আর দুটি মাত্র জয়ে তার দল ট্রেবল শিরোপা জয়ের রেকর্ড গড়তে পারে।
তবে এখনও জনশ্রুতি বিদ্যমান ছিল যে এই মৌসুমেই তাকে বিদায় করে দেয়া হচ্ছে। কিন্তু বার্তেমিউ জানিয়ে দিয়েছেন যে আগামী মৌসুমে এনরিক ন্যু ক্যাম্পেই থাকছেন।
মার্কাকে দেয়া এক সাক্ষাৎকারে বার্তেমিউ বলেন, "সব বিতর্কের পরও তার সঙ্গে চুক্তি আছে। বর্তমানে আমার প্রতিযোগিতা নিয়ে ভাবছি। এনরিকের ভবিষ্যৎ নিয়ে কথা বলার মতো কিছু নেই।"
তিনি আরো বলেন, "এটা প্রত্যেকের সফলতা। খেলোয়াড়ের, কোচের। প্রত্যেক সপ্তাহেই তারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। লা লিগা মৌসুমে আমাদের মূল লক্ষ্য ছিল। এখন আমরা দ্বিতীয় লক্ষ্য কোপা ডেল রে'র দিকে মনোযোগ দিচ্ছি।"
আগামী ৩০ মে কোপা ডেল রে'র ফাইনালে অ্যাথলেটিক বিলবাও'র মুখোমুখি হবে বার্সা। আগামী ৬ জুন বার্লিনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে লড়বে স্প্যানিশ জায়ান্টরা।
জেডআই





