১২ বছর পর আবারো নিজ মাঠে ব্রাজিলের বিপক্ষে খেলবে নাইজেরিয়া। ২০১৫ সালের ২৯ মার্চ প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে নাইজেরিয়া। নতুন নির্মিত আকওয়া ইবোম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই প্রীতি ম্যাচটি।
প্রীতি ম্যাচের ব্যাপারে আকওয়া ইবোমের প্রাদেশিক সরকারের কর্মকর্তা গডসউইল আকপাবিয়ো বলেন, ‘আগামী বছর নাইজেরিয়ায় প্রীতি ম্যাচ খেলতে আসবে ব্রাজিল। পূর্ণ শক্তির দল নিয়ে আসবে তারা। সদ্য নির্মিত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রীতি ম্যাচটি।’
৩০ হাজার ধারণ ক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামটি গত শুক্রবার উদ্বোধন করা হয়েছে। আর আগামী বুধবার প্রথমবারের মতো এই নতুন স্টেডিয়ামের মাঠে বল গড়াবে। ২০১৫ আফ্রিকা কাপ বাছাই পর্বের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে নাইজেরিয়া।
সর্বশেষ ২০০৩ সালে স্বাগতিক হিসেবে ব্রাজিলের বিপক্ষে খেলছিল নাইজেরিয়া। ওই ম্যাচে ব্রাজিল ৩-০ গোলে হারিয়েছিল নাইজেরিয়াকে।
জেডআই





