বাংলাদেশের দেয়া ২০৫ রানের লক্ষ্যে ব্যাট করছে ফাইনাল নিশ্চিত করা শ্রীলংকা। কিন্তু টাইগারদের বোলিং তোপে মাত্র ৮ রানেই ৩ উইকেট হারিয়েছে তারা। পরে আরো এক উইকেট হারিয়ে চাপে আছে ট্রফি প্রত্যাশীরা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৪ রান সংগ্রহ করেছে শ্রীলংকা। ক্রিজে আছেন লাহিরু থিরিমান্নে (২৩) ও অ্যাঞ্জেলো ম্যাথুস (৪)।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশের উদ্বোধনী জুটির এনামুল হক ও শামসুর রহমান। মাঠ থেকে তাদের বিদায় নেয়ার পর কেউই দলের হাল ধরতে পারেননি। ফলে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ২০৪ রান সংগ্রহ করতে পারে স্বাগতিকরা।
দলীয় ৭৪ রানে শামসুর রহমান (৩৯) অজন্তা মেন্ডিজের বলে এলবিডব্লিউ'র শিকার হন। দলের রানের খাতায় আর মাত্র ২ রান যোগ হতেই প্রিয়াঞ্জনের বলে থিরিমান্নের তালুবন্দী হন এনামুল হক। পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করা এই ব্যাটসম্যান মাত্র ১ রানের জন্য এদিন হাফ-সেঞ্চুরি পূর্ণ করতে পারেননি। তবে তার ৪৯ রানই দলীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
মিডল অর্ডারের ব্যাটসম্যান নাসির হোসাইন ও মাহমুদুল্লাহ দু'জনই ৩০ রান করে আউট হন। এছাড়া সাকিব আল হাসানের ২০ রানই দুই অঙ্কের ঘরের স্কোর।
লংকান বোলার মেন্ডিজ, লাকমাল, প্রিয়াঞ্জন ও থিসারা প্রত্যেকে দুটি করে উইকেট পান।
খেলা
চাপে আছে লংকানরা
বাংলাদেশের দেয়া ২০৫ রানের লক্ষ্যে ব্যাট করছে ফাইনাল নিশ্চিত করা শ্রীলংকা। কিন্তু টাইগারদের বোলিং তোপে মাত্র ৮ রানেই ৩ উইকেট হারিয়েছে তারা।





