ব্রাজিল দলের কোচ হিসেবে অব্যাহতি পেয়েছেন ফিলিপ লুই স্কলারি। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) দেশটির জাতীয় ফুটবল দলের দায়িত্ব থেকে তাকে এ অব্যাহতি দেয়। ধারণার অতীত হতাশার মধ্যে স্বাগতিক দলের বিশ্বকাপ মিশন শেষ হওয়ার পরই এ সিদ্ধান্ত নিল সিবিএফ।
ব্রাসিলিয়ায় শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে হল্যান্ডের কাছে ৩-০ গোলে হারে ব্রাজিল। এর আগে বেলো হরিজন্তেতে সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে পরাজিত হয় স্কলারির দল ব্রাজিল।
কোয়ার্টার ফাইনালের পর নেদারল্যান্ডসের কাছে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ৩-০ গোলে হারের পর স্কলারি পদত্যাগ করছেন কিনা সাংবাদিকরা তার কাছে জানতে চেয়েছিল। তখন তিনি এ ব্যাপারে সিবিএফ যা সিদ্ধান্ত নিবে তাই তিনি মেনে নিবেন চলে জানিয়েছেন। তবে পদত্যাগ করবেন না বলে জানিয়েছিলেন।
ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





