পাকিস্তান ক্রিকেট দলের হেড কোচ প্রায় নিশ্চিত হয়ে গেছে। আর তিনি হচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ডিন জোনস।

এছাড়াও দেশের সাবেক ক্রিকেটার মহসিন খানকে ম্যানেজার ও ইকবাল কাসিমকে মুখ্য নির্বাচক হিসেবে বেছে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপে দলের খারাপ ফলের জন্যই এই আমূল পরিবর্তন হয়ে গেল পাকিস্তান ক্রিকেটে। ইতিমধ্যেই দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন শহিদ আফ্রিদি। সরিয়ে দেয়া হয়েছে কোচ ওয়াকার ইউনিসকেও। ভেঙে দেয়া হয়েছে নির্বাচক কমিটিকেও।

এর পর পিসিবির তরফে কোচের পদের জন্য আবেদনপত্র চাওয়া হয়। এবার নির্বাচন কমিটিতে রয়েছেন ওয়াসিম আকরাম ও রমিজ রাজা। যারা সিদ্ধান্ত নেবেন কোচের ব্যাপারে। ইতোমধ্যেই ডিন জোনসের ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়ে দিয়েছে নতুন নির্বাচক কমিটি। শেষ পর্যন্ত পাকিস্তান কোচের পদের জন্য ছিলেন দুই অস্ট্রেলিয়ানই। টম মুডি ও ডিন জোনস।

ডিন জোনসের দিকেই ঝুঁকে পাকিস্তান বোর্ড। কারণ, তিনি পাকিস্তান ক্রিকেটের সঙ্গে পরিচিত। পাকিস্তান সুপার লিগে কোচিং করিয়েছেন ইসলামাবাদ ইউনাইটেডকে। চ্যাম্পিয়নও করিয়েছেন দলটিকে।

 

এমআইএস।