আজ শুক্রবার ( ৬ আগস্ট ) অস্ট্রেলিয়াকে হারাতে পারলেই ২ম্যাচ হাতে রেখে সিরিজ জিতবে টাইগাররা। যে কোনো ফরমেটে অসিদের বিপক্ষে এটিই হবে প্রথম সিরিজ জয়।

এমন এক ম্যাচে বাধা দিয়েছে বৃষ্টি। মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৪.৫০ মিনিট থেকে প্রায় আধা ঘণ্টার মতো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা গেছে।

বৃষ্টি কমলেও গুঁড়ি গুঁড়ি চলছিল ৫টা ২৫ পর্যন্ত। ফলে নির্ধারিত সময়ে টস করা যায়নি। যদিও স্বস্তি মিলেছে। বিকেল ৫টা ২৫-এর পর বৃষ্টি থেমেছে।

পিচ থেকে কভার সরিয়ে নেয়া হয়েছে, শুধু চট বেছানো আছে । এখন চলছে মাঠ পরিচর্যার কাজ। ২টি সুপার সপার কাজ করছে মাঠ শুকাতে।

অপরদিকে দিকে ৫টা ৩৫ মিনিটে বাংলাদেশ আর ৫টা ৪৬ মিনিটে টিম অস্ট্রেলিয়া মাঠে নেমেছে শরীর গরম করতে। আশা করা যাচ্ছে, সাড়ে ৬টার দিকে খেলা শুরু করা যাবে।

এইচএন