অধিনায়ক মেগহ্যান ল্যানিংয়ের অধিনায়কোচিত ইনিংসে আয়ারল্যান্ডকে ৭৮ রানে পরাজিত করে দারুণ এক জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আজ বৃহস্পতিবার সিলেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে আইরিশদের পরাজিত করে তিন ম্যাচে দ্বিতীয় জয় নিয়ে গ্রুপের শীর্ষ দল হিসেবে নিজেদের এগিয়ে নিল অস্ট্রেলিয়ান মেয়েরা।
ম্যাচ সেরা ল্যানিংয়ের অসাধারণ ইনিংসে ছিল দুর্দান্ত কিছু শট। যা সিলেট স্টেডিয়ামে আগত দর্শকরা বেশ উপভোগ করেছে। ৬৫ বলে তার করা ১২৬ রানের ইনিংসটি অনেকদিন স্মৃতিতে উজ্জ্বল থাকবে। এই রান সংগ্রহে তিনি সর্বমোট ১৮টি বাউন্ডারি ও ৪টি বাউন্ডারি হাঁকিয়েছেন। টি-টোয়েন্টি ম্যাচে এমন একটি ইনিংস উপহার দিলে তা দলকে এমনিতেই বাড়তি অনুপ্রেরণার পাশাপাশি অন্যরকম উচ্চতায় নিয়ে যায়। আর তাই ল্যানিংয়ের এই ইনিংসের পরে আইরিশদের ৭ উইকেটে ১১৭ রানে গুটিয়ে দিতে অস্ট্রেলিয়ান বোলাররা বেশি সময় নেয়নি। টসে জিতে প্রথমে ব্যাটিং থেকে অস্ট্রেলিয়া ৪ উইকেটে ১৯১ রানের বিশাল ইনিংস গড়েছিল।
যদিও তৃতীয় ওভারেই উদ্বোধনী ব্যাটসম্যান আলিসা হিলেকে দলীয় ২১ রানে ফিরিয়ে দিয়ে আইরিশদের দারুণ এক সূচনা এনে দিয়েছিলেন রিচার্ডসন। কিন্তু তারপরের গল্প পুরোটাই ল্যানিংকে ঘিরে। তৃতীয় ওভারে ওয়ান ডাউনে নেমে তিনি ১৯ ওভার পর্যন্ত খেলেছেন। দ্বিতীয় উইকেটে তিনি ডেলিসা কিমিন্সকে (৩৫) সাথে নিয়ে ৮৬ রানের ইনিংস সর্বোচ্চ জুটি গড়ে তোলেন। আর তৃতীয় উইকেটে অ্যালেক্স ব্ল্যাকওয়েলের (১২) সাথে ৮৩ রানের জুটি গড়েছিলেন। এই জুটিগুলোই অস্ট্রেলিয়াকে ১৯১ রানের ইনিংস গড়তে সহায়তা করে।
ল্যানিং ৫৩ বলে ১৪টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারির সহায়তায় ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন। তার ব্যাটিং দৃঢ়তায় অস্ট্রেলিয়া মাত্র ৪৫ বলে দলীয় ৫০ রান করার পরে ৭০ বলেই ১০০ রান পূর্ণ করে। ল্যানিংকে থামাতে আইরিশ বোলাররা রীতিমত হিমশিম খেয়েছে। যদিও দু’বার ফিল্ডারদের ব্যর্থতায় তিনি জীবন ফিরে পেয়েছিলেন। কিন্তু মূলত নিজেকে এগিয়ে নিতে অসি অধিনায়ক যে আত্মবিশ্বাসী ইনিংস খেলেছেন তাতে আইরিশরা হতবাক ও একইসাথে হতাশ হতে বাধ্য ছিল। ইনিংসের একেবারে শেষ ওভারে যদিও আইরিশ অধিনায়ক ইসাবেল জয়েস তার জমজ বোন সিসিলিয়া জয়েসের সহায়তায় ল্যানিংকে সাজঘরে ফিরিয়েছিলেন কিন্তু ততক্ষণে প্রয়োজনীয় কাজটুকু তিনি সেরে নিয়েছেন। একইসাথে আয়ারল্যান্ডের সামনে পাহাড় সমান লক্ষ্যও দাঁড় করিয়ে দিয়েছে অসিরা।
অসিদের ৪ উইকেটে করা ১৯১ রানের ইনিংসটি ছিল এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে মহিলাদের যে কোন দলের জন্য সর্বোচ্চ ইনিংস। এর আগে ২০১০ সালে নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেটে ১৮০ রান করেছিল যা এতদিন পর্যন্ত সর্বোচ্চ ছিল।
১৯২ রানের জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে আইরিশরা মূলত কোন প্রতিরোধই গড়তে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেটের পতন তাদেরকে বড় পার্টনারশীপ গড়তে বাঁধা দিয়েছে। অধিনায়ক ইসাবেল ৩৫ বলে দু’টি বাউন্ডারির সহায়তায় সর্বোচ্চ ২৮ রান করেছেন। এছাড়া ক্লেয়ার শিলিংটনের ব্যাট থেকে এসেছে ২২ রান। অস্ট্রেলিয়ান বোলারদের মধ্যে এলিসে পেরি ১৭ রানে ও এরিন ওসবোর্ন ২৯ রানে নিয়েছেন ২টি করে উইকেট।
খেলা
ল্যানিংয়ের সেঞ্চুরিতে ৭৮ রানে জিতল অসিরা
অধিনায়ক মেগহ্যান ল্যানিংয়ের অধিনায়কোচিত ইনিংসে আয়ারল্যান্ডকে ৭৮ রানে পরাজিত করে দারুণ এক জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আজ বৃহস্পতিবার সিলে





