১৯৫০ সালের পর আবার ফুটবল বিশ্বকাপের আয়োজন করতে যাচ্ছে ব্রাজিল। নিজেদের দেশে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপের ফাইনাল ম্যাচে উরুগুয়ের কাছে শিরোপা ছেড়ে দিতে হয়েছিল তাদেরকে। আবার ৬৪ বছর সেই দু:স্বপ্নের পুনরাবৃত্তি দেখতে চান না তারা। এজন্য ফাইনালের আগে বর্তমান চ্যাম্পিয়ন স্পেনকে এড়িয়ে যাওয়ার কথা বললেন দেশটির কিংবদন্তী ফুটবলার পেলে।
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে ৩-১ গোলে হারিয়ে গত বছর কনফেডারেশন কাপের শিরোপা জিতেছিল ব্রাজিল। তবে এবার সেই হারের প্রতিশোধ নিতে বদ্ধ পরিকর স্প্যানিশরা। সেই সঙ্গে বিশ্বসেরার মুকুটটিও হাতছাড়া না করতে প্রস্তুত দলটি। তাই ফাইনালের আগে এই দলটির মুখোমুখি হলে বিপদ হতে পারে ব্রাজিলের। এমনটাই মনে করছেন পেলে।
'জিকিউ'কে দেয়া এক সাক্ষাৎকারে ৭৩ বছর বয়সী পেলে বলেন, 'ব্রাজিলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্পেনের মুখোমুখি না হওয়া। তারা খুবই একটি ভালো দল এবং তাদের কোনো দুর্বল দিক নাই। স্পেনের বিষয় আমাদের দৃষ্টিতে একটি ভালো বিষয় হলো, তারা খুবই পরিছন্ন খেলা খেলে।'
ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ী এই তারকা আরো বলেন, 'তারা (স্পেন) নিজেরা খেলে ও অন্যদেরকেও খেলতে দেয়। ব্রাজিলের মতো একটি দলের জন্য এটাই গুরুত্বপূর্ণ। স্পেন এমনটি একটি দল যারা সবচেয়ে আধুনিক ফুটবল খেলা উপহার দেয়। একইভাবে তারা নিজেদের জায়গাও বাহির করে নেয়।'
ঢাকা, ২৭মে (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
স্পেনকে এড়ানোর কথা বললেন পেলে
১৯৫০ সালের পর আবার ফুটবল বিশ্বকাপের আয়োজন করতে যাচ্ছে ব্রাজিল। নিজেদের দেশে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপের ফাইনাল ম্যাচে উরুগুয়ের কাছে শিরোপা ছেড়ে দিতে হয়েছিল তাদেরকে।





