বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সকাল সাড়ে ৯ টায় অস্ট্রেলিয়ার ক্যানবেরার মানুকা ওভাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি। টস নামক ভাগ্য পরীক্ষায় জিতেছেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি।

উল্লেখ্য, এর আগে এশিয়ান কাপে ১টি ম্যাচে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান ও বাংলাদেশ। ওই ম্যাচে বাংলাদেশকে হারিয়ে চমক দেখিয়েছিলেন আফগানরা।

বাংলাদেদেশের একাদশ : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহঅধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, সৌম্য সরকার, সাব্বির রহমান, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।

আফগানিস্তানের একাদশ : মোহাম্মদ নবী, নওরোজ মঙ্গল, আসগার স্টানিকজাই, সামিউল্লাহ শেনওয়ারি, আফসার জাজাই (উইকেট রক্ষক), নজিবুল্লাহ জাদরান, মিরওয়াইস আশরাফ, হামিদ হাসান, শাপুর জাদরান, আফতাব আলম ও জাভেদ আহমাদি।

এএইচ