টেন্টব্রিজ টেস্ট ড্র। রবিবার ৩ উইকেটে ১৬৭ রান নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই বিরাট কোহলিকে হারায় ভারত। এরপর অজিঙ্কা রাহানে ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি দ্রুত বিদায় নিলে আশা জাগে স্বাগতিক শিবিরে। কিন্তু পরের ব্যাটসম্যানদের দৃঢ়তায় হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় ইংল্যান্ডকে।
১৮৪ রানে প্রথম ৬ ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়া ভারতকে টেনে তোলার পুরো কৃতিত্ব স্টুয়ার্ট বিনি ও ভুবনেশ্বর কুমারের। রবীন্দ্র জাদেজার সঙ্গে ৬৫ ও ভুবনেশ্বরের সঙ্গে ৯১ রানের দুটি চমৎকার জুটি উপহার দেন অভিষিক্ত বিনি।
৯ উইকেটে ৩৯১ রানে ভারত ইনিংস ঘোষণার পর ; সেখানেই খেলার সমাপ্তি হয়। ইংল্যান্ডের হয়ে সবোচ্চ ৩ উইকেট নিয়েছেন মঈন আলী। লিয়াম প্লানকেট ও স্টুয়ার্ট ব্রড ২টি উইকেটে নিয়েছেন।
এর আগে ভারত তাদের প্রথমি ইনিংসে ৪৫৭ রান করেছেন। এর জবাবে ইংল্যান্ড ৪৯৬ রান। ৩৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে অথিতিরা।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৪৫৭ (বিজয় ১৪৬, ধোনি ৮২,; অ্যান্ডারসন ৩/১২৩) ও ৩৯১/৯ (বিনি ৭৮, ভুবনেশ্বর ৬৩; মঈন ৩/১০৫, ব্রড ২/৫০, প্লানকেট ২/৮৫)
ইংল্যান্ড: ৪৯৬ (রুট ১৫৪*, অ্যান্ডারসন ৮১; ভুবনেশ্বর ৫/৮২, ইশান্ত ৩/১৫০
ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





