ওয়ার্ন ম্যানেজমেন্ট এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে। সেখানে বলা হয়েছে, শেনকে তার ঘরে অচেতন অবস্থায় পাওয়া গেছে। এরপর চিকিৎসাকরা সর্বোচ্চ চেষ্টা করেও বাঁচাতে পারেননি তাকে।
ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে মারা গেছেন ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা এই লেগ স্পিনার।
শেন ওয়ার্ন ছিলেন সর্বকালের সেরা লেগ স্পিনার। তিনি টেস্টে ৭০৮ উইকেট শিকার করেন। টেস্টে উইকেট শিকারের দিক থেকে তিনি দ্বিতীয়।
তার চেয়ে বেশি উইকেট শিকার করেন শ্রীলংকার কিংবদন্তি ক্রিকেটার মুত্তিয়া মুরালিধরন।
এমআই





