সফরকারী ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার ঘোষিত এই দলকে নেতৃত্ব দিবেন নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
আগামী ১৮, ২১ ও ২৪ জুন মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এক দিনের আন্তর্জাতিক ম্যাচগুলো।
বাংলাদেশ ওয়ানডে দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, রনি তালুকদার, মুস্তাফিজুর রহমান ও লিটন কুমার দাস।
জেডআই





