ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমারের প্রশংসায় পঞ্চমুখ বর্তমান বিশ্বের সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাব প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা তারকা নেইমার ভবিষ্যতে বিশ্বের সবচেয়ে সেরা খেলোয়াড় হতে পারেন বলে মন্তব্য করেছেন দু'বারের ফিফা ব্যালন ডি'অর জয়ী তারকা।
চলতি মৌসুমের শুরুতে ৮৭.২ মিলিয়ন পাউন্ডে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস ছেড়ে বার্সেলোনায় যোগ দেন নেইমার। বর্তমান লিগ চ্যাম্পিয়ন ক্লাবটি হয়ে নিজের প্রথম ২৫ ম্যাচে ৯টি গোল করেছেন ২২ বছর বয়সী এই স্ট্রাইকার। এছাড়া সতীর্থদেরকে দিয়ে করিয়েছেন ৮টি গোল।
'স্পর্টস টিভি'কে দেয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, "আমি নেইমারকে সেরা খেলোয়াড় হিসেবে দেখেছি। আমি মনে করি, তিনি ইতোমধ্যে প্রমাণ দিয়েছেন যে তার ভাল ভবিষ্যত রয়েছে।"
চলতি মৌসুমে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেননি নেইমার। এজন্য অনেকেই তার সমালোচনা করেছে। তবে এ বিষয় রোনালদো বলেছেন, 'বার্সেলোনায় শুরুটা তার ভালো হয়নি। প্রথম প্রথম তার কিছু সমস্যা ছিল। কিন্তু আমার কোনো সন্দেহ নাই যে তিনি ভবিষ্যতে অন্যতম একজন সেরা খেলোয়াড় হবেন। এমনকি বিশ্বসেরা খেলোয়াড়ও হতে পারেন।'
ঢাকা, ৭ মে (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
নেইমার বিশ্বসেরা ফুটবলার হবে: রোনালদো
ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমারের প্রশংসায় পঞ্চমুখ বর্তমান বিশ্বের সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাব প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা তারকা নেইমার ভবিষ্যতে বিশ্বের সবচেয়ে সেরা খেলোয়াড় হতে





