শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে আইসিআরসি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের পাকিস্তানের সাথে ৪ উইকেট হারিয়ে ১১ ওভার ৩ বল খেলে বাংলাদেশের সংগ্রহ ৬৪ রান। উইকেট না হারিয়ে ২ ওভারে ২০ রান।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টিম বাংলাদেশের অধিনায়ক আলম খান।

প্রথম ম্যাচেই দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে ১৪ রানের ব্যবধানে জিতে টাইগাররা।

গত ২ জুন উদ্বোধনী ম্যাচ হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা দু'দিন পিছিয়ে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

এদিন সাভারে বিকেএসপির ৩ নম্বর মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে আট উইকেটে ১১৭ রান সংগ্রহ করে টসে হেরে যাওয়া বাংলাদেশ। জবাবে সাত উইকেটে মাত্র ১০৩ রান করতে পারে ইংল্যান্ড।

সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন চার নম্বরে ব্যাটিংয়ে নামা ফ্লিন। এছাড়াও গুডউইন ৩১ ও ওপেনার হ্যামন্ড ১৭ রান করেন।

বাংলাদেশের হয়ে তীর্থ তিনটি উইকেট লাভ করেন। এছাড়াও সিকদার, আলম খান, মনিরুজ্জামান ও কুমার একটি করে উইকেট লাভ করেন।

এর আগে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে অপূর্ব কুমার পাল সর্বোচ্চ ২২ রান করেন। অধিনায়ক আলম খান ১৯, তীর্থ ১৭, মনিরুজ্জামান ১৪ ও হাসান ১০ রান করেন।

ইংলিশদের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন ফ্লিন। ড্যানিয়েল হ্যাম, ব্রিজ, রেক্সনান্দো ও হ্যামন্ড একটি করে উইকেট লাভ করেন।

দিনের অপর ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে আট উইকেটের দাপুটে জয় পায় পাকিস্তান। প্রথমে ব্যাট করে দুই বল বাকি থাকতে ১১৮ রানে আফগানদের ইনিংস গুটিয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন মোহাম্মদ উল্লাহ। পাকিস্তানের হয়ে উমাইজ উর রহমান চার ওভারে ১২ রানের বিনিময়ে তিনটি উইকেট লাভ করেন।

চার ওভার বাকি থাকতেই জয় নিশ্চিত করে পাকিস্তান। ওপেনিং জুটিতেই ৭৬ রান তোলেন মাতলুব কুরেশি ও হাসনাইন আলম। দলীয় অধিনায়ক হাসনাইন ৩৫ রানে আউট হলেও ৫৫ রানে অপরাজিত থেকে টুর্নামেন্টের প্রথম ফিফটি তুলে নেন কুরেশি।

এআই