উসাইন বোল্ট বলতেই আকর্ষণ, তাও কমনওয়েলথ গেমসে। কিন্তু সেই উসাইন বোল্টকে নিয়ে চলে নানা বিতর্ক। চলতি কমনওয়েলথ গেমসে বিতর্ক যেন জ্যামাইকান সুপারস্টার স্প্রিন্টার উসাইন বোল্টের পিছু ছাড়ছেই না। এবারে তিনি জড়িয়ে পড়েছেন আরেক বিতর্কে। বিবিসি’র এক নারী সাংবাদিকের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন তিনি।
গ্লাসগো কমনওয়েলথ গেমসে মাত্র একটি ইভেন্টেই অংশ নিয়েছেন উসাইন বোল্ট। কিন্তু তার পরও তিনিই ছিলেন কমনওয়েলথ গেমসের অন্যতম প্রধান আকর্ষণ।
এক ব্রিটিশ দৈনিকে, মজা করতে গ্লাসগোয় এসেছেন বলে মন্তব্য করেছিলেন বোল্ট। এমন মন্তব্যের পর মিডিয়া তাকে নিয়ে সমালোচনায় মেতে উঠেছিল।
চলতি কমনওয়েলথ গেমস নিয়ে বোল্টের এ বিতর্কিত মন্তব্যের পর বিবিসি’র সাংবাদিক গ্যাগি লোগান বলেছিলেন, বোল্ট-ব্লেককে ছাড়াই এবারের গেমস উপভোগ করছেন দর্শকরা।
এমন সমালোচনার পরও কমনওয়েলথ গেমসের নবম দিনে বিশ্বের সবচেয়ে দ্রুততম মানব প্রতিযোগিতামূলক দৌড়ে ৩২৯ দিন পর রিলেতে নেমেছিলেন।
সেখানে এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি শুনেছি কেউ একজন বলেছেন, বোল্ট-ব্লেককে ছাড়াই আসর উপভোগ করে চলেছেন দর্শকরা। হ্যাঁ, আমি তার সঙ্গে কথা বলতে চাই। তিনি কি জানেন, আমি কে?’
দৌড় শেষে বোল্ট ক্যামেরার সামনে গ্যাগি লোগান নামের সেই মহিলা সাংবাদিকের দিকে হাত দেখিয়ে বোল্ট রাগান্বিত অঙ্গভঙ্গি করেছেন। নাম না উল্লেখ্য করে ওই মহিলা সাংবাদিককে উদ্দেশ্য করে বোল্ট বারবার বলেছেন, ‘তারা এই স্টেডিয়ামেই রয়েছে, আমি জানি। হ্যাঁ আমি তোমায় বলছি, আমি খুব মজার লোক। আমি এভাবেই মজা করতে পছন্দ করি।’
ঢাকা, ২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





