১৪ সপ্তাহ। ৯৮ দিন। ৮৪,৬৭,২০০ সেকেন্ড। এত দীর্ঘ প্রতীক্ষার পর আবার মাঠে গড়াল ইংলিশ প্রিমিয়ার লিগ। প্রথম ম্যাচে মাঠে নেমেছে কোচ ভ্যান গলের ম্যানচেস্টার ইউনাইটেড ও সোয়ানসি সিটি। বাংলাদেশ সময় শনিবার বিকাল ৫টা ৪৫ মিনিটে শুরু হয়েছে এই দুই দলের লড়াই। স্টার্ স্পোর্টস-৪ খেলাটি সরাসরি সম্প্রচার করছে।
ওল্ড ট্রাফোর্ডের মাঠে এই ম্যাচের এক বছর আগে ইউনাটেডের মুখোমুখি হয়েছিল সোয়ানসি। তারপর গত মৌসুমে নিজেদের মাঠ লিবার্টি স্টেডিয়ামে কোচ ডেভিড ময়েসের শিষ্যদেরকে স্বাগত জানিয়েছিল সোয়ানসি। কিন্তু দু’বারই জয় পেয়েছিল ২০বারের চ্যাম্পিয়নরা।
গত মৌসুমটি ময়েসের অধীনে বাজে পারফরম্যান্স করেছিল ম্যানচেস্টারের ক্লাবটি। এবার কোচ ভ্যান গলের অধীনে ঘুরে দাঁড়ানোর মিশন তাদের। আর শুরুর ম্যাচ থেকেই ভালো ফলাফল দেখতে চায় সমর্থকরা। এজন্য আশায় বুক বাধতেও পারে তারা। কারণ প্রাক-মৌসুম লড়াইয়ে অপরাজিত ছিল গলের শিষ্যরা।
ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম,জেডআই





