বিশ্বকাপ থেকে ভারত বিদায় নেয়ার পর খুশিতে আত্মহারা হয়ে মুশফিক লিখেছিলেন, ‘সুখ এটাই...!!! হা হা হা..!! ভারত সেমিফাইনালে হেরেছে। আজ আমি একটু ভালভাবে ঘুমাতে পারব।’ একজন পেশাদার ক্রিকেটারের এমন উদযাপন দেখে অনেকেই সমালোচনা করেন। পরে গভীর রাতে দুঃখ প্রকাশ করে টুইটারে ফের স্ট্যাটাস দেন বাংলাদেশের তারকা।

মুশফিক টুইট করেন, ‘আপনাদের সবার কাছে দুঃখিত। আমি আসলে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের বড় ভক্ত। তবু রূঢ় কথার জন্য দুঃখিত।’

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস লিখেছে, বিশ্বকাপের গ্রুপ পর্বে মুশফিক সম্ভবত ভারতের কাছে ১ রানের পরাজয়ের বেদনা ভুলতে পারছেন না। তিনি সম্ভবত ড্যারেন স্যামির দলের মাধ্যমে প্রতিশোধ নিয়েছেন বলে মনে করছেন।

দ্বিতীয় সেমিতে ভারতকে সাত উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আগামী রোববার কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠেয় ফাইনালে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড।

এআইজে