বল পায়ে যেভাবে দৌড়ান, তা দেখেই বোঝা যায়, কতটা ফিট ফুটবলার লিওনেল মেসি। নিজেকে ফিট রাখার জন্য কষ্টও কম করেন না বার্সেলোনা ও আর্জেন্টিনার এ স্ট্রাইকার।
২০১৪ সাল থেকে ইতালির ভেনিস শহরের পুষ্টিবিজ্ঞানী জিওলিয়ানো পোজারের কাছ থেকে নিয়মিত শারীরিক গঠন ও ওজন কমানোর পদ্ধতি অবলম্বন করছেন তিনি।
মেসি চার থেকে পাঁচ কেজি ওজন কমিয়ে ফেলেছিলেন সেই ডাক্তারের পরামর্শে। এবার তিনিই জানালেন মেসিকে কি ধরনের খাবার খাওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি।
স্প্যানিশ দৈনিক পত্রিকা মুন্ডো দেপোর্তিভোকে দেয়া সাক্ষাৎকারে পোজার বলেন, ‘চিনি পেশির জন্য সবচেয়ে ক্ষতিকারক। মেসি কম চিনি খেয়েই ভালো আছে।
গম-ময়দা একেবারেই ওর ডায়েট থেকে বাদ। সত্যি বলতে এখন স্বাস্থ্যকর গম বা ময়দা পাওয়া যায় না। তবে খাবারে লবণের প্রয়োজন আছে। পেশি আর শরীরের জন্য এটা খুব ভালো। মেসি মিষ্টি-পাউরুটি এবং পাস্তা খায় না একেবারেই।’
আর্জেন্টিনা ও উরুগুয়ের মানুষ প্রচুর গরুর গোশত খায়। তবে গোশত কম খান মেসি। পোজার বলেন, ‘আর্জেন্টিনা ও উরুগুয়ের লোকরা যে পরিমাণ গোশত খায়, তার চেয়ে অনেক কম খায় মেসি।’
ইনজুরি এবং নিজের স্বাস্থ্যের প্রতি নিয়মিত নজর রাখেন মেসি। সেজন্যেই পোজারের দেয়া ডায়েট তালিকা অনুসারে সবকিছুই করে যাচ্ছেন আর্জেন্টিনার তারকা। পোজারের নির্দেশনা মেনে খাওয়া শুরুর পর থেকে ১০২ ম্যাচে ৯৮ গোল করেছেন মেসি। ওয়েবসাইট।
ওএফ





