নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশ সফরে আসছেন না ইংলিশ অধিনায়ক ওয়েন মরগ্যান ও উদ্বোধনী ব্যাটসম্যান অ্যালেক্স হেলস।
রোববার বিষয়টি নিশ্চিত করে ইংলিশ ক্রিকেট বোর্ড (ইসিবি)।
এরআগে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর গত ২৫ আগস্ট বাংলাদেশ সফর নিশ্চিত করে ইসিবি।
অবশ্য আগে থেকেই সফর নিয়ে অস্বস্তির কথা জানাচ্ছিলেন মরগ্যান। কয়েক দিন আগেও ইঙ্গিত দিয়েছিলেন সফরে না আসার বিষয়ে।
বাংলাদেশ সফরে সিদ্ধান্ত নিতে শনিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন ইংল্যান্ডের ক্রিকেট পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস। এর মধ্যেই মরগ্যান ও হেলস তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন।
উইকেটকিপার ব্যাটসম্যান জস বাটলার এখন ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পালন করবেন। আগামী শুক্রবার ওয়ানডে ও টেস্ট দলের নাম ঘোষণা করা হবে।
ইংল্যান্ড বাংলাদেশে পৌঁছবে ৩০ সেপ্টেম্বর। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৭ অক্টোবর। ২০ অক্টোবর শুরু হবে ২ টেস্টের সিরিজ।
এমবি





