কোয়ার্টারের প্রথম লড়াই আজ। মাঠে নেমেছে ১৯৩০ ও ৫০’র বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে ও ১৯৯৮ চ্যাম্পিয়ন ফ্রান্স। খেলার ৪০ মিনিটে ফ্রি কিক থেকে হেড করে এগিয়ে যায় ফ্রান্স।
গোলটি করেন ফ্রান্সের ডিফেন্ডার ভারান। উরুগুয়ে ০-১ ফ্রান্স। খেলার ৫৯ শতাংশ সময় ছিল ফ্রান্সের পায়ে বল।
আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে চেষ্টা করেও গোল করতে ব্যর্থ হয় উরুগুয়ে। গোল মুখে ৭ টি শট নিয়েছিল উরুগুয়ে। সেখানে ৬ বারের চেষ্টায় গোল পায় ফ্রান্স।
আজকের লড়াই মূলত অভিজ্ঞতা ও তরণ্যের লড়াই। উরুগুয়ের ভরসার নাম সুয়ারেজ অন্যদিকে ফ্রান্সে রয়েছে এমবাপ্পে, ডেম্বেলে, পগবা, গ্রিজম্যানের মত উঠতি তারকা। তবে উরুগুয়ের জন্য দুঃসংবাদ আজ ইনজুরি ছিটকে দিয়েছে গত ম্যাচের জোড়া গোলদাতা কাভানিকে।
বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হয়েছে দু’দল নোভগোরদে। দ্বিতীয় রাউন্ডে উরুগুয়ে রোনালদোর পর্তুগালের বিপক্ষে ২-১ ব্যবধানের জয় পায়। আবার ফ্রান্স ৪-৩ গোলে হারিয়ে দেয় মেসির আর্জেন্টিনাকে। তাই দু’দলই আজ আত্মবিশ্বাসী। তবে আসরে অসাধারণ খেলা কাভানির অভাবে একটু পিছিয়ে উরুগুয়ে।
এর আগে পরস্পর মুখোমুখি হয়েছিল ৩ বার। সেই ৩ ম্যাচের ২ টি হয় ড্র আর ১ টিতে জয় পায় উরুগুয়ে।
সপ্তমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলছে ফ্রান্স। আগের ৬ ম্যাচে জয় আছে তাদের ৪টি। আর উরুগুয়ে খেলেছে ৪ বার। তারা জয় পেয়েছে ৩ ম্যাচে। এই বিশ্বকাপে দু’দলই রয়েছে এখন পর্যন্ত অপরাজিত। উরুগুয়ে ৪ ম্যাচেই পেয়েছে জয় তবে ৩ ম্যাচ জয়ের পাশাপাশি ফ্রান্স ড্র করেছে ১ টি ম্যাচ। ডেনমার্কের সঙ্গে ০-০ গোলে ড্র করেছিল তারা।
জেড





