যুব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভার ৩ বল শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ১১ রান। দুই উদ্বোধনী ব্যাটসম্যান সাইফ হাসান ও পিনাক ঘোষ এখনো রানের খাতা খুলতে পারেননি।

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল ৯টায় শুরু হয়েছে ম্যাচটি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ১৪ বার মুখোমুখি হয়ে বাংলাদেশ জয় পেয়েছে ১২টিতে। প্রোটিয়াদের বিপক্ষে শেষ এক বছরে বেশ দাপটের সঙ্গে খেলেছে বাংলাদেশ। কিন্তু যুব বিশ্বকাপের পরিসংখ্যান ভিন্ন।

বিশ্বকাপে দুই দল এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে। সবকটিতেই হেরেছে বাংলাদেশ। অবশ্য অতীত পরিসংখ্যানের সঙ্গে জুনিয়র টাইগারদের বর্তমান পারফরম্যান্সের মিল নেই। বর্তমান দলের সবাই পরীক্ষিত ক্রিকেটার।

বাংলাদেশ দল:

মোহাম্মদ সাইফ হাসান, পিনাক ঘোষ, জয়রাজ শেখ ঈমন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, জাকির হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, সাঈদ সরকার, সঞ্জিত সাহা, আব্দুল হালিম ও সালেহ আহমেদ শাওন।

এমকে