বাংলাদেশ নৌবাহিনীর ‘টেনিস ও স্কোয়াশ প্রতিযোগিতা-২০১৫' এর সমাপনী বানৌজা ঈসাখান এর সার্বিক ব্যবস্থাপনায় আজ রবিবার (০৩-০৪-২০১৬) ঘাঁটিস্থ টেনিস ও স্কোয়াশ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতার সমাপনী দিনে মাননীয় নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ, ওএসপি, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাপনী দিনের খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের সভাপতি বেগম নাজমুন নিজাম।

গত ২৮ মার্চ হতে শুরু হওয়া ০৭ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটির মোট ০৫ টি দলে মোট ৪৪ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতার সমাপনী দিনে টেনিস দ্বৈত্যে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল দলের কমান্ডার এম এম এইচ খান ও কমান্ডার এ এম রিয়াদ (৬-১), (১-৬) ও (৬-২) ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করেন। এডমিন ঢাকা দলের কমডোর লোকমানুর রহমান ও লেঃ কমান্ডার জসিম রানার আপ নির্বাচিত হন।

টেনিস এককে লেঃ কমান্ডার মাহমুদ চ্যাম্পিয়ন ও কমান্ডার রিয়াদ রানার আপ হবার গৌরব লাভ করেন। অপর দিকে স্কোয়াশ প্রতিযোগিতায় কমান্ডার গণি চ্যাম্পিয়ন ও ক্যাপ্টেন জামিল হোসেন রানারআপ নির্বাচিত হন।

সমাপনী অনুষ্ঠানে চট্টগ্রাম নৌ অঞ্চলের সকল নৌ প্রশাসনিক কর্তৃপক্ষসহ উর্ধ্বতন নৌ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

এমআইএস।