ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় মাঠে নামবে মুশফিকরা।

ক্যারিবীয়দের বিপক্ষে এ সিরিজে দলে নেই বাংলাদেশের সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। তাকে ছাড়াই জয়ের জন্য লড়তে হবে মুশফিকদেরকে। তাও আবার ভিনদেশের মাটিতে। তবে প্রস্তুতি ম্যাচে দারুণ খেলেছিল টাইগাররা। গ্রানাডাকে ৯৫ রানের বড় ব্যবধানে হারিয়েছিল তারা। এবার ক্যারিবীয়দের মূল দলের বিপক্ষে জয় পেলেই ২০০৯ সালের পর আবার তাদের মাটিতে সিরিজ জয়ের স্বপ্ন দেখতে পারবে লাল-সবুজ বাহিনী।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, এনামুল হক, ইমরুল কায়েস, শামসুর রহমান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, নাসির হোসাইন, সোহাগ গাজী, মাশরাফি বিন মর্তুজা, আব্দুর রাজ্জাক, আল আমিন হোসাইন, মিথুন আলী, রুবেল হোসাইন, ও তাসকিন আহমেদ।

ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম,জেডআই