প্রাক্তন টিম ডিরেক্টর রবি শাস্ত্রী, সন্দীপ পাতিল এবং অনিল কুম্বলের মতো তারকারা ভারতের প্রধান কোচের পদের জন্য আবেদন করেছেন। দেশি-বিদেশি সেই আবেদনকারীদের তালিকা ৫৭ তে গিয়ে ঠেকেছে।

তবে যোগ্য ব্যক্তিকে বাছাই করার জন্য সেই তালিকা ছাঁটাই করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বুধবার যাচাই-বাছাই শেষে সংক্ষিপ্ত তালিকায় ২১ জনের থাকার কথা জানিয়েছে বিসিসিআই।

বিসিসিআইয়ের ক্রিকেট উপদেষ্টা কমিটি ২১ জনের এই তালিকা থেকে পর্যালোচনা করে কোচ বাছাই করবে । ভারতের প্রাক্তণ ক্রিকেটার শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী ও লক্ষণকে নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। বিসিসিআইয়ের সাবেক সেক্রেটারি সঞ্জয় জাগডালে প্রধান-সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।

বিসিসিআইয়ের বর্তমান সেক্রেটারি অজয় শার্কের অফিস ৫৭ জন আবেদনকারী থেকে ২১ জনের সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে। তবে যদি উপদেষ্টা কমিটি চায়, তাহলে তারা ৫৭ জনের পুরো তালিকা পর্যালোচনা করতে পারবেন। আগামী ২২ জুন কমিটি তাদের পছন্দের প্রার্থীর নাম সেক্রেটারিকে জানাবে।

সংক্ষিপ্ত তালিকায় থাকা আবেদনকারীদের চূড়ান্ত কোচ মনোনীত হওয়ার জন্য বিসিসিআইয়ের সঙ্গে সাক্ষাতকারে অংশ নেওয়া লাগতে পারে।

এফএফ