আর্জেন্টাইন স্ট্রাইকার লিওনেল মেসি ও পর্তুগীজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো আগামী ১০ বছর ফিফা ব্যালোন ডি'অর পুরস্কার জিততে পারেন বলে মনে করছেন উয়েফা প্রেসিডেন্ট মাইকেল প্লাতিনি। তার মতে, ব্রাজিলিয়ান তারকা নেইমার বার্সেলোনায় যোগ দিলেও তার সতীর্থ মেসির সিংহাসন হারানোর সম্ভবনা খুবই কম।
'লি জার্নাল দিউ ডিমানচি'কে দেয়া এক সাক্ষাৎকারে ফ্রেঞ্চম্যান প্লাতিনি বলেছেন, 'বর্তমান বিষয়গুলো বিবেচনা করে দেখা যায় যে, মেসি, রোনালদো, মেসি রোনালদো... এভাবে আগামী ১০ বছর ফিফা বর্ষসেরা পুরস্কারটি তারা দুই জনে ধরে রাখবেন। মেসিকে সিংহাসনচ্যুত করতে নেইমারের এখনো অনেক সময় লাগবে। যদিও তিনি বার্সেলোনায় খেলছেন।'
তিনি আরো বলেন, 'ক্রিস্টিয়ানো, মেসি ও রিবারি প্রত্যেকের ফিফা ব্যালোন ডি'অর জয়ের যোগ্যতা ছিল। কিন্তু অনেকগুলো শিরোপা জিতায় আমি রিবারিকে ভোট দিয়েছি। তিনি ফ্রান্সের এই জন্য নয়।'
খেলা
আরও ১০ বছর...
আর্জেন্টাইন স্ট্রাইকার লিওনেল মেসি ও পর্তুগীজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো আগামী ১০ বছর ফিফা ব্যালোন ডি'অর পুরস্কার জিততে পারেন বলে মনে করছেন উয়েফা প্রেসিডেন্ট মাইকেল প্লাতিনি।





