ইতালিয়ান জায়ান্ট এসি মিলানকে ১০-৯ গোলের ব্যবধানে হারিয়ে আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপের শিরোপা জিতেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।
গত সপ্তাহে অস্ট্রেলিয়ার মাটিতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৪-১ গোলের ব্যবধানে জিতে চীনে খেলতে যায় রিয়াল মাদ্রিদ। আর সেখানে গোলরক্ষক কিকু ক্যাসিলার কৃতিত্বে জয় পায় তারা। এর ফলে প্রাক-মৌসুম লড়াইয়ে অপরাজিত থাকল স্প্যানিশ ক্লাবটি।
বৃহস্পতিবার সাংহাই স্টেডিয়ামে তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মূল খেলায় কোনো দলই গোল করতে পারেনি। ফলে খেলা গড়ায় টাই-ব্রেকারে।
পেনাল্টি শুটে উভয় দলের প্রথম নয় জন খেলোয়াড়ই গোল করতে পারে। ফলে এখানেও ম্যাচের ফলাফল সমান সমান।
১০ম শটে রিয়ালের গোলরক্ষক ক্যাসিলা গোল করে দলকে এগিয়ে দেন। কিন্তু এসি মিলানের ১৬ বছর বয়সী তরুণ গোলরক্ষক জিয়ানলুইজি ডোন্নারুম্মা তার প্রতিপক্ষকে পরাস্ত করতে ব্যর্থ হন। ডোন্নারুম্মার বল পা দিয়ে ফিরিয়ে দিয়ে রিয়ালকে জয় এনে দেন ক্যাসিলা।
জেডআই





