তৃতীয় সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনাল ম্যাচে ১-০ গোলে এগিয়ে গেছে বাংলাদেশের তরুণরা।
মঙ্গলবার সিলেট স্টেডিয়ামে খেলার ৪৬ মিনিটে ফাহিম মোর্শেদের গোল করে এগিয়ে যায় বাংলাদেশ। খেলাটি সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।
বাংলাদেশ এই ম্যাচে যথারীতি লাল জার্সিতে খেলতে নেমেছে। অন্যদিকে ভারতীয়রা খেলছে নীল জার্সিতে।
গ্রুপ পর্বের খেলায় দুই দলই ছিল এ-গ্রুপে। তাদের সঙ্গে ছিল শ্রীলঙ্কাও। ভারতকে হারিয়েই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে অংশ নিয়েছিল বাংলাদেশের কিশোর ফুটবল দলটি। সেখানে আফগানিস্তানকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট হাতে নিয়েছে তারা।
জেডআই





