টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে পাকিস্তান নারী ক্রিকেট দলকে ১১৪ রানে গুটিয়ে দিয়ে, ১১৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করছে সালমা বাহিনী। প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভারে ২ উইকেট হেরে ১৬ রান সংগ্রহ করেছে সালমারা।

এর আগে মঙ্গলবার প্রথম ম্যাচে ২৯ রানের জয়ে সিরিজে লিড নেয় স্বাগতিকরা।

করাচিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ছয় উইকেটে ১১৪ রানের স্কোর দাঁড় করায় পাকিস্তান নারী দল। দলের হয়ে ওপেনার মারিনা ইকবাল ৩৩ ও আলিয়া রিয়াজের ব্যাট থেকে আসে ২০ রান। ওয়ান ডাউনে নামা বিসমাহ মারুফ ৪৪ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশ নারী দলের হয়ে নাহিদা আক্তার দু’টি উইকেট লাভ করেন। অধিনায়ক সালমা খাতুন ও লতা মন্ডল একটি করে উইকেট নেন।

এআই