ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। এই জয়ে সেঞ্চুরি করে ম্যাচসেরা হয়েছেন মাহমুদুল্লাহ।
সোমবার অ্যাডিলেড ওভালে ব্যাট হাতে সেঞ্চুরি করেছেন মাহমুদুল্লাহ। এটি বিশ্বকাপে কোনো বাংলাদেশী ক্রিকেটারের প্রথম সেঞ্চুরি। সেই সঙ্গে মাহমুদুল্লাহ'র ওয়ানডে ক্যারিয়ারেও প্রথম সেঞ্চুরি।
শেষ পর্যন্ত ১৩৮ বলে ১০৩ রান করে রান আউট হন মাহমুদুল্লাহ। তার এই স্কোরে ভর করে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২৭৫ রান করে বাংলাদেশ।
জবাবে ৪৮.৩ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ২৬০ রান করে ইংল্যান্ড। ফলে ১৫ রানের জয় তুলে এক ম্যাচ হাতে থাকতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে টাইগাররা।
জেডআই





